প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বাংলায় ‘অন্নপূর্ণা দিবস’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। সেই উপলক্ষে আজ বঙ্গবাসীকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী।আমাদের মূল মন্ত্র কথা কম কাজ বেশি। এই ভাবনা থেকে অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছে রাজ্যে। আমরা জানি, জরুরি খরচ নিয়ে চিন্তা না থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। আর অন্নপূর্ণা যোজনা সেই আত্মবিশ্বাস জোগাচ্ছে।’মহিলা দের সিদ্ধান্ত নেয়ার অধিকার এবং আর্থিক স্বনির্ভরতার উপর জোর দিয়ে তিনি বলেন আমাদের লক্ষ্য, কোনও যোগ্য মহিলা যেন অন্নপূর্ণার টাকা পাওয়া থেকে বাদ যান। তার জন্যও জোরদার কাজ চলছে। মা-বোনেদের উন্নতি করাকেই অগ্রাধিকার দেয় বিজেপি সরকার।’বাংলা তথা গোটা দেশ জুড়ে পালন হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন। পাশাপাশি আজ কালী ঘাটে বিশেসহ পুজোর ব্যাবস্থাও করা হয়।

