আজ দিনটি ছিলো বঙ্গ রাজনীতির অন্যতম ঘটনাবহুল এবং নাটকীয় একটি দিন। ইলেকশন কমিশন একদিকে যেমন তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করলো অন্যদিকে ঋতব্রতদের দেয়া নতুন প্রতীক খাম নিয়ে দ্বন্দ্ব শুরু হলো আই এস এফ এর সাথে কারন নতুন প্রতীক খাম ঋতব্রতরা পেলেও আদতে সেটা ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফের প্রতীক। খাম নিয়ে তাঁরা ২০২১ সাল অর্থাৎ জন্মলগ্ন থেকে লড়ছে। চলতি বছর তার নিয়ম মেনে পুনর্নবীকরণও হয়েছে। বিধায়ক নওশাদ সিদ্দিকি শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আইনি চ্যালেঞ্জ করে ইতিমধ্যে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে। অন্যদিকে কালীঘাট তৃণমূল ফুটবল প্লেয়ার এর প্রতীক পেলো তবে তাদের নন্দীগ্রামের প্রার্থী এদিন নাম প্রত্যাহার করে নেয়ায় তারা কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করে। পরে খবর আসে পুরোনো মামলার জেরে গ্রেপ্তার হয়েছে কংগ্রেস প্রার্থী।

