সম্প্রতি মধ্য প্রাচ্যতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তার মাঝেই আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী। সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এর সম্মেলনের শীর্ষ সম্মেলনের ফাঁকে এই মিটিং হয়েছে।গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে দুই নেতার মধ্যে এটিই প্রথম সরাসরি বৈঠক। সেখানেই যুদ্ধের বদলে আলোচনার বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী।পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো ব্যাপারে জোড় দেয়ার বিষয়টিও আলোচনা হয়।দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন জানাবে ভারত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। দীপাক্ষীক আলোচনা যথেষ্ট সফল এবং ফলপ্রসু হয়েছে বলেই মনে করছে অকিবহাল মহল।

