মঙ্গলবার সকাল থেকে আচমকা সোশ্যাল মিডিয়ার ছড়াতে থাকে অভিনেতা বিপ্লব চ্যাটার্জীর মৃত্যুর খবর। সংবাদটি সম্পূর্ণ ভুয়ো তা স্পষ্ট করে আর্টিস্ট ফোরাম তারা জানায় বিপ্লব চট্টোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। পাশাপাশি এই ধরনের ভিত্তিহীন গুজব না ছড়ানোর অনুরোধও করা হয়েছে আর্টিস্টস ফোরামের তরফে।অভিনেতার একটি ভিডিও বার্তা ও শেয়ার করা হয় সেখানে বিপ্লব বাবু বলছেন ‘জানি আপনারা আমায় চেনেন। এমন কিছু বদমায়েশি চরিত্রে অভিনয় করেছিলাম, যে কারণে সবাই আমায় খারাপ লোক বলেই জানেন। কিন্তু আমাদের এখানে রাজনৈতিক নেতা যাঁরা আছেন, তাঁদের থেকে আমি খারাপ নই।’ভাইরাল হওয়ার গুজব প্রসঙ্গে তিনি আরো বলেন ” এটাকে শিক্ষার অভাব বলেই আমি মনে করি। আমার পরিবার-পরিজন থেকে আর্টিস্টস ফোরামের সদস্যরা সকলেই আপত্তি জানিয়েছেন। তাই এমন কিছু ছড়াবেন না।’’
মৃত্যুর গুজব নিজেই নষ্যৎ করলেন বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জী
RELATED ARTICLES

