Wednesday, August 26, 2026
No menu items!
Home বাংলা কলকাতা পুলিশের কাছে আত্ম সমর্পন করলেন শীর্ষ মাওবাদী নেত্রী!

কলকাতা পুলিশের কাছে আত্ম সমর্পন করলেন শীর্ষ মাওবাদী নেত্রী!

এককালে তিনি ছিলেন জঙ্গলে ত্রাস। মাথার দাম ছিলো দশ লক্ষ এবার সেই শীর্ষ মাওবাদী নেত্রী আত্মসমর্পণ করলেন কলকাতা পুলিশের কাছে। নিঃসন্দেহে এটা রাজ্য পুলিশ এবং প্রশাসনের বড়ো সাফল্য।আজ সকালে ৪৬ রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্র-সহ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন একদা মাওবাদী শীর্ষ নেত্রী পুষ্পা।শোনা যায় একাধিক মাও অভিযানের মূল চক্রি ছিলেন এই নেত্রী। আত্মসমর্পণ করে তিনি বলেন ‘আমাদের দলের যারা এখনও বিচ্ছিন্ন হয়ে রয়েছেন তাঁরা চেষ্টা করুন মূল স্রোতে ফিরে আসার। বর্তমান সরকার অনেক ভালো কাজ করছে। অস্ত্র ছেড়ে উন্নয়নে শামিল হওয়াই সকলের জন্য মঙ্গলের।’ সসস্ত্র বিপ্লব দিয়ে সমাজ বদলের জন্য কৈশরেই হাতে তুলে নেন বন্ধুক।বাম আমলেও তাকে ধরতে একাধিক চেষ্টা হয় তবে শেষে নিজেই ধরা দিলেন পুষ্পা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments