আর জি কর মামলায় লালবাজারের তিন পুলিশকর্তার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। প্রমান লোপাট সহ তদন্ত প্রভাবিত করার অভিযোগ ওঠে রাজ্যে পালাবদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার তিন জনকে সাসপেন্ড করেন। নতুন করে আর জি কর ফাইল খোলা হয়।নতুন করে তদন্তে নেমে সিবিআই দিন কয়েক আগে আরজি কর হাসপাতালে এবং শ্মশানে গিয়েছিল।এবার সিবিআই এর জেরার মুখে পড়লো সাসপেন্ড হওয়া পুলিশ অফিসাররা।এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করল সিবিআই। শুক্রবার তাঁদের তলব করা হয়েছিল। সিবিআই সূত্রে খবর, তাঁদের কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার সিবিআই দপ্তরে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হন তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ।প্রসঙ্গত উল্লেখ্য ক্ষমতায় আসার আগে বিজেপির প্রতিশ্রুতি ছিলো আর জি কর কাণ্ডের বিচার। আপাতত সেই লক্ষ্যেই এগোচ্ছে সরকার এমনটাই মনে করা হচ্ছে।
আর জি কর মামলায় সাসপেন্ড হওয়া পুলিশ কর্মীদের জেরা!
RELATED ARTICLES

