Thursday, May 7, 2026
Home বাংলা সাংবিধানিক ক্ষমতাবলে বিধানসভা ভঙ্গ করলেন মাননীয় রাজ্যপাল।

সাংবিধানিক ক্ষমতাবলে বিধানসভা ভঙ্গ করলেন মাননীয় রাজ্যপাল।

রাজ্যে রাজনৈতিক পালা বদল ঘটে গেছে। তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ক্ষমতা দখল করেছে বিজেপি। তৈরী হবে নতুন সরকার। শপথ নেবে নতুন মন্ত্রী সভা আজ ৭ মে পর্যন্ত ছিল বিদায়ী সরকারের মেয়াদ৷ আজ সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হল। সংবিধানের ১৭৪(২)(খ) ধারার অধীনে পশ্চিমবঙ্গের বিধানসভা ৭ মে ২০২৬ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। রাজ্যপাল আর. এন. রভি নিজ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এখনো পদত্যাগ করেননি। তবে সংবিধান অনুসারে নতুন সরকার গঠনে আর কোনো বাধা নেই। কালই সম্ভবত পরবর্তী পরিষদীয় দল নেতা এবং মুখ্যমন্ত্রীর নাম জানা যাবে। শপথ গ্রহন আগামী 9 মে হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments