Friday, April 17, 2026
Home আন্তর্জাতিক লোকসভায় আটকে গেলো মহিলা সংরক্ষণ বিল।

লোকসভায় আটকে গেলো মহিলা সংরক্ষণ বিল।

সংসদের বিশেষ অধিবেশনে বিস্তারিত আলোচনার পরও পাশ হলোনা ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল। গত দু’দিন ধরে আলোচনার পর শুক্রবার বিলটি পেশ হয়।বিলটি পাশ করাতে প্রয়োজন ছিল দুই-তৃতীয়াংশ সমর্থন।ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন ৪৮৯ জন সাংসদ। বিলের পক্ষে ভোট পড়ে ২৭৮টি। অন্যদিকে বিপক্ষে ভোট পড়ে ২১১টি। বিরোধীদের অভিযোগ ছিল, মহিলা সংরক্ষণের মোড়কে ভারতের ভোট মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা করছে মোদি সরকার।যদিও সরকার বিলের উদ্দেশ্য আগেই স্পষ্ট করে দেয়।বিল পাস না হওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “এই বিল ছিল মহিলাদের উন্নয়ন বিল। যা হল সেটা নারী শক্তির বিরোধিতা।বিল নিয়ে সরব হন প্রিয়াঙ্কা গান্ধীও তার বক্তব্য – ”  যাদের গায়ে হাতরাসের দাগ লেগে রয়েছে তাদের থেকে মহিলাদের উন্নয়নের কথা শুনব না।”আপাতত বিলটির ভাগ্য নির্ধারিত হতে আরো সময় লাগবে সেটাই স্বাভাবিক।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments