Wednesday, June 17, 2026
Home আন্তর্জাতিক হকার উচ্ছেদ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিলো হাইকোর্ট!

হকার উচ্ছেদ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিলো হাইকোর্ট!

বুধবার হকার উচ্ছেদ সংক্রান্ত মামলাগুলির শুনানি ছিলো কলকাতা হাইকোর্টে। কিছু রেলের উচ্ছেদ সংক্রান্ত নোটিসে স্থগিতাদেশ দিয়েছে। আবার কয়েকটি মামলায় পুনর্বাসনকে গুরুত্ব দেয়া হয়েছে।রেলের জমি সংক্রান্ত মোট ২৫টি মামলার শুনানি হয় বুধবার। সব গুলি মামলা শোনেন মাননীয় বিচারপতি। কিছু জায়গায় রেলের মালিকানা নিয়ে প্রশ্ন বা জমি সংক্রান্ত জটিলতা আছে।এক্ষেত্রে রেলের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আবার কয়েকটি স্টেশন যেমন বালিগঞ্জ, বামনগাছি, বারুইপুর, ডানকুনি, গুমা, বনগাঁ, দুর্গানগর, মথুরাপুর, যাদবপুর ইত্যাদিতে আগামী জুলাই মাস পর্যন্ত উচ্ছেদে স্থগিতদেশ দেয়া হয়েছে।মামলাকারীদের পক্ষের আইনজীবীদের যুক্তি যে ভাবে উচ্ছেদ করা হচ্ছে, তাতে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। কেন্দ্র বা রাজ্য, কেউ এই অধিকার কেড়ে নিতে পারে না। জীবনের অধিকার, কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।অন্যদিকে রেলের জায়গায় বস্তি, দোকান ইত্যাদি থাকায় আলাদা আলাদা করে মামলা শোনা এবং বিচার করার সম্ভবনা রয়েছে আগামী দিনে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments