Saturday, August 1, 2026
No menu items!
Home আন্তর্জাতিক তাসলিমা নাসরিনকে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী

তাসলিমা নাসরিনকে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী

প্রায় এক দশক পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন। বাম আমলে মৌলবাদী শক্তির বিরোধীতার জেরে ছাড়তে হয়ে ছিলো প্ৰিয় শহর কলকাতা। এতো বছর পর আবার সেকুলার মিশন’ নামক একটি সংগঠন এর ডাকে তার কলকাতায় আসা।শনিবার তসলিমা নাসরিনকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।তথাগত রায় এবং স্বপন দাসগুপ্ত প্রমুখ।মঞ্চে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি তসলিমার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি তার নিরাপত্তার দায়িত্ব নেন এবং আগামী দিনে আবার তাঁকে কলকাতায় আসতে অনুপ্রাণিত করেন। পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাসলিমা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments