পর পর দুটি মর্মান্তিক ঘটনা ঘটে গেলো দক্ষিণ আফ্রিকায়। শনিবার সন্ধ্যায় জোহেনেসবার্গে একটি পানশালায় বেশ কয়েকজন বন্দুকধারীর অতর্কিত আক্রমমে নিহত এবং আহত হয় একাধিক।কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। দুই জায়গায় বন্ধুকধারীদের।দ্বিতীয় ঘটনা ঘটে কেপটাউনে সেখানে একটি বিনোদন কেন্দ্রের বাইরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে যাতে ১০ জনের মৃত্যু হয়। দুটি ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।বর্তমানে এই দেশে মাদক পাচার ও অবৈধ খনির সঙ্গে জড়িত মাফিয়া গ্যাংগুলির মধ্যে এলাকা দখলের লড়াই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই ঘটনার সাথে এমন যোগাযোগ থাকার কথা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
( ছবি প্রতীকী )

