একদিন নিখোঁজ থাকার পর অবশেষে আজ ঝাড়গ্রামের ঘাগরা জল প্রপাত থেকে উদ্ধার হলো বারুইপুর এর প্রীতি দত্তর দেহ।ছত্রিশ জনের একটি পর্যটক দল ঝাড়গ্রাম ঘুরতে যান। সেই দলেই ছিলেন বারুইপুরের বাসিন্দা প্রীতি দত্ত এবং তার ছেলে।শনিবার দুপুরেই ছেলে প্রিয়ঙ্কনকে নিয়ে ঘাঘরা জলপ্রপাত দেখতে যান তিনি।অসতর্কতার কারণে জলে পরে যায় ছেলে। বাঁচাতে জলে ঝাঁপ দেন মা।ছেলেকে পরে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন মা।প্রবল স্রোতের কারণে কাল থেকে উদ্ধার করার চেষ্টা বিশেষ কাজে আসেনি। আজ জলের নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনায় বারুইপুরে তাদের এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে আসে।

