রাত পোহালেই নন্দীগ্রাম এবং রেজিনগর দুই কেন্দ্রে উপ নির্বাচন। ভোট কে কেন্দ্র করে দুই কেন্দ্রেই থাকছে কড়া নিরাপত্তা ব্যাবস্থা।কেন্দ্র এবং রাজ্য পুলিশ যৌথ ভাবে থাকছে নিরাপত্তার দায়িত্বে। আলাদা করে চিহ্নিত করা হয়েছে স্পর্শ কাতর বুথ।নন্দীগ্রাম কেন্দ্রে মোট ৩৭ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। মোট ৩২৩টি বুথে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৭৯টি বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত।রেজিনগরের নিরাপত্তায় মোতায়েন থাকছে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং ৮১৯ জন রাজ্য পুলিশ কর্মী। মোট ১৯টি স্পর্শকাতর এলাকা ও ২২৯টি ক্রিটিক্যাল বুথ চিহ্নিত করা হয়েছে। সেখানে নিয়মিত রুট মার্চ ও এরিয়া ডমিনেশন চলছে। অভিযোগ নিষ্পত্তিতে ১৯৫০ টোল ফ্রি হেল্পলাইন চালু থাকছে। হেল্প লাইনে ২৪ ঘণ্টায় ৪ জন এজেন্ট কাজ করছেন।সব মিলিয়ে উপনির্বাচন হলেও কঠোর নিরাপত্তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
উপনির্বাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে দুই কেন্দ্র!
RELATED ARTICLES

