Tuesday, November 17, 2026
No menu items!
Home আন্তর্জাতিক সিকিমে শুটিং চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু বাংলার টেকনিসিয়ানের

সিকিমে শুটিং চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু বাংলার টেকনিসিয়ানের

বাংলা থেকে আউট ডোর শুটিং এ গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক লাইট টেকনিসিয়ানের সোমবার রাতে গ্যাংটক এ এক স্থানে শুটিং শেষ করে শ্যুটিংয়ের লোকেশন পরিবর্তনের সময় পাহাড়ি রাস্তায় গাড়ি উল্টে এই দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত হয় লাইট ম্যান পিন্টু মন্ডল এবং গাড়ির ড্রাইভার। আজ নভেম্বর সকালে গ্যাংটকের STNM হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পিন্টুর।সূত্রের খবর বম্বের একটি প্রযোজনা সংস্থার প্রযোজনায় একটি হিন্দি প্রজেক্ট এর কাজে এই দুর্ঘটনা ঘটে।প্রোডাকশন ম্যানেজার্স গিল্ড পিন্টুর পরিবারের আর্থিক নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তবে প্রযোজনা সংস্থা এখনো এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায় নি।

( ছবি প্রতীকী )

RELATED ARTICLES

Most Popular

Recent Comments