Monday, December 8, 2025
Home দেশ ক্ষমতায় এলে মদে নিদ্বাধাজ্ঞা তুলে দেবেন পি কে!

ক্ষমতায় এলে মদে নিদ্বাধাজ্ঞা তুলে দেবেন পি কে!

রাজনীতি তিনি নতুন নন তবে সরাসরি ভোটের রাজনীতিতে এই প্রথম। আর প্রথম বার বিহারের জন্য বড়সড় ঘোষণা করলেন তিনি। তাঁর গড়া রাজনৈতিক দল ক্ষমতায় এলে এক ঘণ্টার মধ্যে বিহারে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।পিকের মতে, ‘মদ নিষিদ্ধকরণের সিদ্ধান্ত নীতীশ কুমারের একটি প্রতারণা। এটি অকার্যকর প্রমাণিত হয়েছে। নিষেধাজ্ঞার কারণে বেআইনি মদের কারবার ফুলে ফেঁপে উঠেছে। একইসঙ্গে রাজ্যকে ২০ হাজার কোটি টাকার সম্ভাব্য আবগারি শুল্ক রাজস্ব থেকেও বঞ্চিত করেছে।পিকের কথায়, তিনি যোগ্যতার রাজনীতিতে বিশ্বাস করেন। তাই মদে নিষেধাজ্ঞার বিরোধিতা করতে তাঁর ভয়ের কিছু নেই।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments