Saturday, June 13, 2026
Home বাংলা ফলতায় লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি, দ্বিতীয় স্থানে সিপিএম!

ফলতায় লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি, দ্বিতীয় স্থানে সিপিএম!

আজ প্রকাশিত হলো ফলতা উপনির্বাচনের ফলাফল। প্রত্যাশা মতো বিরাট ব্যাবধানে জয় পেলো বিজেপি।১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে জিতেছেন বিজেপির দেবাংশু পান্ডা। ময়দান থেকে আগেই সরে গেছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। সাত হাজারের কিছু  বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে আছেন তিনি। দ্বিতীয় হয়ে উঠে এসেছে সিপিএম। পরাজিত হলেও ৪০ হাজারের বেশি ভোট পেয়ে আত্মবিশ্বাসী প্রার্থী শম্ভুনাথ কুর্মি।তৃতীয় স্থানে আছে কংগ্রেস। ফলতায় কার্যত ভেঙে পড়লো তথাকথিত ডায়মন্ড হারবার মডেল। জয়ের পর দেবাংশু পন্ডা জানান ফলতায় আর গুন্ডা রাজ চলবে না। আইনের শাসন প্রতিষ্টা হবে। প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী লক্ষ ভোটে জয়ের আশা করেছিলেন। তবে সেই ভাবে তৃণমূল শিবিরের কাউকে ফলতায় প্রচারে দেখা যায়নি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments