দুই উপনির্বাচনকে কেন্দ্র করে আজ কড়া নিরাপত্তা বহাল ছিলো নন্দী গ্রাম এবং রেজি নগরে। মোটামুটি শান্তিতেই মিটেছে ভোট। বিক্ষিপ্ত অশান্তি হয় রেজি নগরে। উত্তেজনা সৃষ্টি এবং ভোটার দের প্রভাবিত করার অভিযোগে গ্রেপ্তার হন হুমায়ুন কবির। অন্যদিকে সকালেই টোটো চেপে নন্দী গ্রামে ভোট দিতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরাট জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। অবশ্য দুই কেন্দ্র জয়ের দাবী করেছেন রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য।কংগ্রেস নেতা অধীর চৌধুরী দাবী করেন প্রাসঙ্গিকতা বজায় রাখতেই চক্রান্ত করে হুমায়ুন কে গ্রেপ্তার করা হয়।এদিকে ভোট লুটের অভিযোগে রেজি নগর এ অবস্থান বিক্ষোভ দেখান কগ্রেস প্রার্থী।

