একটি আর্থিক দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কেতন কদমের সঙ্গে অভিনেতার যোগাযোগ এবং কিছু আর্থিক লেনদেনের বিষয় নিয়ে গুরুতর অভিযোগ ওঠে ডিনো এবং তার ভাইয়ের বিরুদ্ধে।আগেও একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিনেতা-মডেলকে। অবশেষে আজ প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হয় মডেল-অভিনেতাকে।এককালে বলিউড এ বেশ কয়েকটি সফল ছবির নায়ক ছিলেন ডিনো যার মধ্যে বিক্রম ভাট পরিচালিত রাজ অন্যতম।আন্তর্জাতিক স্তরে মডেল হিসেবেও বেশ খ্যাতি অর্জন করেছিলেন ডিনো।

