Saturday, June 20, 2026
Home আন্তর্জাতিক দীঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মৃত পর্যটক!

দীঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মৃত পর্যটক!

শনিবার সকালে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন বছর তিরিশ বয়সের শেখ বাপন। ছুটির দিন হওয়ায় সৈকতে ভিড় ছিলো ভালোই। সৈকতে ছুটে বেড়াচ্ছিলো কিছু স্পিড বোট। স্নানের সময় সময় একটি স্পিডবোট অতর্কিতেই ওই যুবককে ধাক্কা মারে। আহত হয়ে বালিতে লুটিয়ে পড়েন ওই যুবক। ততক্ষনে স্পিডবোটের ধারালো ফ্যানের আঘাতে একেবারে ক্ষতবিক্ষত হয়ে যায় যুবকের শরীর। দ্রুত তাকে উদ্ধার করা।বোঝা যায় প্রান নেই শরীরে।ঘটনার পর থেকেই পলাতক স্পিড বোট চালক এবং মালিক। তদন্ত শুরু করেছে দীঘা থানার পুলিশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments