Friday, August 14, 2026
No menu items!
Home আন্তর্জাতিক কিউবা দখল করতে চলেছে আমেরিকা?

কিউবা দখল করতে চলেছে আমেরিকা?

ল্যাতীন আমেরিকার কমিউনিস্ট দেশ গুলির সাথে আমেরিকার শত্রুতা বহু পুরোনো। ট্রাম্প এর শাসনকালে সেই শত্রুতা আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। কিছুদিন আগেই মাদক পাচার সংক্রান্ত অপরাধের দোহাই দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাতের অন্ধকারে সস্ত্রীক আমেরিকার মাটিতে উঠিয়ে আনেন ট্রাম্প ।এবার তাঁর নজর বহু পুরোনো শত্রু ফিদেল কাস্ত্রোর দেশ কিউবায়।ফিদেলকে একাধিক বার নিজেদের রাস্তা থেকে সরাতে চেষ্টা কোরেছিলো আমেরিকা। তবে ব্যার্থ হয় প্রতিটি প্রচেষ্টা। এবার সাম্রাজ্যবাদী মনোভাব নিয়ে সোমবার মার্কিন রাষ্ট্রপতি বলেছেন, কিউবাকে ‘যে কোনও উপায়ে নিজের দখলে নেওয়া’র সুযোগ যে কোনও সময় তিনি পাবেন বলে আশাবাদী এবং দেশটিকে নিয়ে তিনি ‘যা খুশি তাই’ করতে পারেন।নৌবহর দিয়ে কিউবাকে ঘিরে সমস্ত আমদানির পথ বন্ধ করে দিয়েছে হোয়াইট হাউস। পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে যেকোনো দিন দুই দেশের মধ্যে বড়ো সংঘাত লক্ষ্য করা যেতে পারে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments