ইরান – আমেরিকা যুদ্ধের প্রভাবে তেল এবং গ্যাসের সংকটে ভুগছে বিশ্বের একাধিক দেশ। কম বেশি প্রভাব পড়েছে গোটা দক্ষিণ এশিয়ায়। এবার ইন্টারনেট পরিষেবা নিয়েও দুশ্চিন্তা দেখা দিলো। যুদ্ধের জেরে ইরান পার্শবর্তী হরমুজ় প্রণালী বন্ধ করেছে ইরান। এই স্থান দিয়ে যেমন ভারত সহ একাধিক দেশে পণ্য বাহী জাহাজ যাওয়া আসা করে তেমনই এই প্রণালী দিয়ে এবং লোহিত সাগরের নিচ থেকে বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবা চালানোর জন্য কেবল নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে।আমেরিকা ইরানে তীব্র আক্রমনের হুমকি দিচ্ছে। আগামী কয়েকদিনে আরো ভয়াবহ হতে পারে যুদ্ধ সেক্ষেত্রে এই হরমুজ প্রণালীর উপরে আঘাত এলে ক্ষতিগ্রস্ত হতে পারে ইন্টারনেট কেবল তাতে বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে ইন্টারনেট পরিষেবাও।ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে ইন্টারনেট সংযোগের বড় অংশ এই পথেই যায় তাই বিশ্বের বহু দেশে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট পরিষেবা।তৈরী হতে পারে গ্লোবাল কমিউনিকেশন ক্রাইসিস’ এমনই মনে করছে বিশেষজ্ঞ মহল।
ইরান – আমেরিকা যুদ্ধে বন্ধ হবে ইন্টারনেট?
RELATED ARTICLES

