Friday, August 14, 2026
No menu items!
Home আন্তর্জাতিক গোরক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে মথুরায় তুমুল অশান্তি!

গোরক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে মথুরায় তুমুল অশান্তি!

মথুরায় গোরক্ষক হিসেবে যথেষ্ট খ্যাতিমান ছিলেন চন্দ্রশেখর।গবাদি পশু চোরাচালান ও গোরু জবাই রুখতে মথুরায় বহুদিন ধরেই কাজ করেন চ‍ন্দ্রশেখর এবং তাঁর টিম। হাতে ফরসা বা কুঠার নিয়ে ঘুরতেন বলে অনুগামীদের কাছে ‘ফরসা বাবা’ নামেই পরিচিত ছিলেন। রাস্তায় গাড়ি থামিয়ে তারা গবাদী পশুর চোরা চালান রুখতেন। গরু পাচার কারিদের কাছে দিন দিন ত্রাস হয়ে উঠছিলেন ফরসাবালে বাবা এবং তার দল বল।গাড়িতে পিষ্ট হয়ে তার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই শনিবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল উত্তরপ্রদেশের মথুরা। পুলিশের সঙ্গে দফায় দফায় অশান্তিতে জড়ায় গোরক্ষা বাহিনীর লোকজন।পাচারকারীরাই পালাতে গিয়ে পিষে মেরেছে চন্দ্রশেখরকে। প্রতিবাদে হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। একাধিক হিন্দুত্ববাদী সংগঠন এবং বাগেশ্বর ধামের ধীরেন্দ্র নাথ শাস্ত্রীও এই ঘটনাকে চক্রান্ত বলে তদন্তের দাবী করেছেন এবং পুলিশ সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments