একদিকে জেন জি দের আন্দোলন যখন আরো তীব্র হচ্ছে এবং ক্রমশ জ্ঞানেশ কুমার ইস্যুতে জোট বাঁধছে বিরোধীরা সেই সময় দিল্লী পৌঁছে গেলেন মমতা ব্যানার্জী।মঙ্গলবার দিল্লিতে নামার পর তিনি বলেন, “আগামিকাল ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের জন্য দিল্লিতে এসেছি। যা কিছু বলার, তা আমি আগামিকালের বৈঠকেই বলব। সাংবাদিক দের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন আপনারা ইতিমধ্যেই জানেন যে, আমাদের মূল লক্ষ্য নির্বাচন কমিশন। এই বৈঠকটি মূলত সেই ‘সফটওয়্যার টিম’-এর বিরুদ্ধে, যারা জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আসলে ‘জ্ঞানেশ’ নন।‘ভ্যানিশ জি’। আপনারা জানেন শুরু থেকেই আমি তাঁকে ভ্যানিশ বলে আসছি।” রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে রাজ্যে ক্ষমতা হারিয়ে এবার দিল্লীতে বিজেপিকে চাপে ফেলে নিজের রাজনৈতিক ভবিৎষত সুরক্ষিত করতেই তার এই দিল্লী যাত্রা।
ইন্ডি জোটের বৈঠকে পৌঁছে ইলেকশন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মমতা ব্যানার্জী!
RELATED ARTICLES

