শুক্রবার আচমকা আমেরিকার ওহিওতে হিন্দু মন্দিরে ইট ছুড়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।আমেরিকায় ওহিও অঙ্গরাজ্যের রিচমন্ড হাইটসে অবস্থিত ‘শ্রী স্বামীনারায়ণ ভদতাল ধাম’। স্থানীয় ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। শুক্রবার সেই মন্দিরে আচমকা ইট ছুড়ে হামলা চালায় একদল দুষ্কৃতী।কারুর আহত হয়ার খবর না এলেও মন্দিরের একাধিক জানলা ভেঙে যায় ইটের আঘাতে।সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়নি, গ্রেপ্তারির কোনও খবরও নেই।দুর্ভাগ্যজনক এই ঘটনার তদন্তের ভার নিয়েছে এফ বি এই।CCTV ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।

