Thursday, June 25, 2026
Home আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের নেইমারের খেলা নিয়ে সংশয়!

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের নেইমারের খেলা নিয়ে সংশয়!

বিগত কয়েকটি বিশ্বকাপ মোটেই ভালো যায়নি পাঁচ বারের বিশ্বজয়ী ব্রাজিলের। তবে এবার নেইমারকে ঘিরে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখছে ফুটবলের দেশ ব্রাজিল। তার মাঝেই আরো এক দুসংবাদ।দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়াল দলের তারকা ফুটবলার নেইমারের চোট। দীর্ঘ কয়েক মাস চোটের জন্য মাঠের বাইরে ছিলেন নেই মার। বিশ্বকাপ খেলা নিয়ে আশঙ্কা ছিল আগেই এবার সেটাই সত্যি হলো।ট্রেনিং সেশন চলাকালীন মেডিক্যাল টেস্টের পরে জানা গিয়েছে পেশিতে গুরুতর চোটের জন্য আগামী কয়েক সপ্তাহ বাইরে থাকতে হবে তাঁকে।শুরু হচ্ছে প্রস্তুতি ম্যাচ তাই দু’টি প্রস্তুতি ম্যাচ ছাড়াও বিশ্বকাপের প্রাথমিক পর্বেও হয়তো খেলতে পারবেন না নেইমার। শুধু ব্রাজিল নয় সারা বিশ্বে ছড়িয়ে থাকা অগণিত ব্রাজিল ভক্তদের কাছে এটা নিঃসন্দেহে খারাপ খবর।সূত্রের খবর গ্রেড ২ মাসল ইনজুরি হয়েছে নেইমারের তবে চোট কতোটা গুরুতর তা নিয়ে কিছু ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments