পরিবর্তন এর বাংলায় শিল্পের উপর বেশি জোর দিতে চায় রাজ্য সরকার আজ মিলন মেলা থেকে বস্ত্র শিল্প নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী নতুন করে গড়তে ব্যবসায়ী-শিল্পপতিদের আহ্বান জানিয়ে এ কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।তিনি জানান, বাংলার বস্ত্রশিল্পের উন্নতির প্রভূত সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই শিল্পে সাহায্যেরও বার্তা দিয়েছেন বলে জানান শুভেন্দু। অর্থাৎ আগামী দিনে ডবল ইঞ্জিন সরকারের সুফল পেতে চলেছে বাংলার গৌরবময় বস্ত্র শিল্প। পাশাপাশি পশ্চিমবঙ্গের হাল ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অনেক প্রয়াস করছেন বলে জানান মুখ্যমন্ত্রী।অন্যদিকে প্রাক্তন সরকারকে সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন ‘ক্ষতি তো যা হওয়ার হয়ে গিয়েছে। এ বার পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজতে হবে।’
মিলন মেলা থেকে বস্ত্র শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
RELATED ARTICLES

